ডেঙ্গুতে জ্বর সাধারণত দুই থেকে সাত দিন থাকে। অনেকে ভাবেন জ্বর কমলেই বিপদ কেটে গেল — কিন্তু জ্বর কমার পরের দুই দিনই সবচেয়ে ঝুঁকির।
এই লক্ষণগুলো দেখলে আজই হাসপাতালে যান
- পেটে তীব্র ব্যথা বা পেট শক্ত হয়ে যাওয়া
- বারবার বমি, কিছুই পেটে থাকছে না
- দাঁতের মাড়ি বা নাক দিয়ে রক্ত, বমি বা পায়খানায় রক্ত বা কালো পায়খানা
- খুব দুর্বল লাগা, অস্থির লাগা বা ঝিমিয়ে পড়া
- হাত-পা ঠান্ডা ও ভেজা ভেজা
- শ্বাস নিতে কষ্ট
- ছয় ঘণ্টার বেশি প্রস্রাব না হওয়া
একটি লক্ষণই যথেষ্ট। অপেক্ষা করবেন না — ৯৯৯ নম্বরে কল করুন বা কাছের হাসপাতালে যান।
হাসপাতালে যাওয়ার পথে
রোগীকে অল্প অল্প করে পানি বা খাবার স্যালাইন দিতে থাকুন। আগের রিপোর্ট আর ওষুধের নাম সাথে নিন। আমাদের অ্যাপে আপনার কেসটি দেখালে ডাক্তারদের কাজ সহজ হবে।